ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্ছিত, এসআই প্র্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজে গত বুধবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষিকাসহ ছয় শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক ছাত্রীর মুঠোফোন নম্বর চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ওই ঘটনায় কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক পলাশ দাসকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সঞ্জয় কুমার একই বিভাগের এক ছাত্রীর মুঠোফোন নম্বর চেয়ে বিরক্ত করে আসছেন। ওই ছাত্রী বিষয়টি তাঁর আত্মীয় এসআই পলাশ দাসকে জানান। পলাশ ঘটনাটি খতিয়ে দেখতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পারভেজকে বলেন।
বুধবার দুপুরে ইমরান ছাত্রলীগের ১০-১২ জনকে দিয়ে সঞ্জয় কুমারকে মারধর করতে থাকেন। এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক ইশারত জাহান বাধা দিলে ছাত্রলীগের নেতারা তাঁর গায়ে হাত তোলেন। আরও পাঁচ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদেরও ধাক্কা দেন ও গালিগালাজ করেন। পরে শিক্ষকেরা বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।