ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের আহত হওয়ার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত এই সমাবেশে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তৃতা দেন। একই দাবিতে এর আগে নগরে বিক্ষোভ মিছিল হয়েছে। সভায় বক্তারা বলেন, মদনমোহন কলেজে সঞ্চৃতিফলক নির্মাণের দাবিতে ছাত্রফ্রন্ট কলেজের অধ্যক্ষকে সঞ্চারকলিপি দিয়েছে। এটা তো দোষের কিছু নয়। অথচ এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে ছাত্রলীগ। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ ছাত্রফ্রন্টের দেওয়া অভিযোগ মামলা হিসেবে নেয়নি। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা মামলা না নিতে পুলিশকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। এটি মেনে নেওয়া যায় না।ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়দীপ ভট্টাচার্য্য। বক্তব্য দেন গণতন্ত্রী পার্টি সিলেটের সভাপতি মো. আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ মো. আরিফ মিয়া, কমরেড সিকান্দর আলী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, নাট্য সংগঠক নিরঞ্জন দে, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম প্রমুখ।মামলা না নেওয়ার ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার আতাউর রহমান বলেন, ছাত্রফ্রন্টের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তের পর মামলা হিসেবে নেওয়া হবে।