ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিপিবি-বাসদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বিকেল সাড়ে চারটা থেকে শুরু হওয়া এই সমাবেশে দল দুটির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন।
সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস-বিদুত্-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ও কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
সমাবেশে সিলেটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।