প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিফলেট বিতরণকে কেন্দ্র করে গতকাল শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ চারজন আহত হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন নেতা-কর্মী শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসাইন নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান। লিফলেট বিতরণ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করেন।