ছাত্রলীগের হামলায় তিন শিক্ষক আহত ভাঙচুর, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া কৃষি ডিপ্লোমা অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় গতকাল শনিবার অধ্যক্ষসহ তিন শিক্ষক আহত হয়েছেন। এ সময় তারা ইনস্টিটিউটে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।অধ্যক্ষ সায়বর আলী আকন্দ জানান, সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ও কলম ইউনিয়নের কালীনগর গ্রামের আবদুল জলিলের ছেলে উজ্জ্বল হোসেন গতকাল দুপুরে ইনস্টিটিউটে এসে প্রথম বর্ষের ছাত্র সবুজকে একই বর্ষের একটি ছাত্রীকে ডেকে দিতে বলে। কিন্তু সবুজ এতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।