ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের তিনজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সরকারি কলেজে বর্ধিত পরীক্ষা ফি প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান ধর্মঘট চলাকালে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রফ্রন্টের জেলা সংগঠক ও জোটের দুই নারী কর্মী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে বেলা একটার দিকে শহরে মিছিল শেষে কলেজ মোড়ে সমাবেশ করেছে জোট। হামলার বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি দাবি করেন, জোটের কর্মীরা এক শিক্ষককে অপমান করলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের সরিয়ে দেন।