ছাত্রলীগের হামলায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ডিগ্রি কলেজে অধ্যক্ষের ওপর হামলা এবং কক্ষ ভাঙচুরের ঘটনায় মির্জাগঞ্জ থানায় স্থানীয় ১৪ জন ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অধ্যক্ষ কৃষ্ণপদ মণ্ডল বাদী হয়ে শনিবার রাতে এই মামলা করেন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সরোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে।এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বেআইনিভাবে কলেজে ঢুকে তাঁকে (অধ্যক্ষকে) লাঞ্ছিত করার চেষ্টা করে। এ সময় উপস্থিত পুলিশ বাধা দিলে তাদের উপেক্ষা করে হামলাকারীরা তাঁর কক্ষের দরজা, জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে কলেজের ১০ লাখ টাকার ক্ষতি হয়। পরে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।