ছাত্রলীগের হামলায় শিবিরের ৯ নেতা ও কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি মো. সহিদ উল্লাহসহ নয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার দামবাহার গ্রামে এই হামলা হয়।আহত নেতা-কর্মীরা হলেন: শিবিরের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা শাখার সাবেক সভাপতি সোহেল মাহমুদ, শহর শাখার সাবেক সভাপতি সহিদ উল্লাহ, সভাপতি মাঈন উদ্দিন মজুমদার, সেক্রেটারি সাহাদাত হোসাইন, শিবিরের কর্মী আনোয়ার হোসেন, মাইন উদ্দিন, গিয়াস উদ্দিন ও জামায়াতের কর্মী সাহাবুদ্দিন হায়দার। তাঁদের নাঙ্গলকোট ও কুমিল্লার হাসপাতালে পাঠানো হয়।