ছাত্রলীগের ১০ কর্মীকে রিমান্ড ও জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় তিনজনকে রিমান্ড, ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদসহ রিমান্ড দেওয়া হয়েছে। সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন গতকাল মঙ্গলবার সকালে এ আদেশ দেন।
সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের ছাত্রলীগের এক কর্মী নিহত হন। এতে আহত হন আরও কয়েকজন।
আদালত সূত্র জানায়, সুমন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর মায়ের দায়ের করা মামলায় ছাত্রলীগের চার কর্মীর রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক সুহেল আহমদ। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন চারজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া ছাত্রলীগের চার কর্মী হলেন: সজল দাস, এমদাদুল হক, জাহিদ হোসেন ও নাঈম আহমেদ।
২০ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সুমন নিহত হন।