ছাত্রলীগের ২০ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান মিয়াসহ ছাত্রলীগের ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বেচ্ছাসেবক দলের নেতা কাউছার উদ্দিন আহমেদ এ মামলাটি করেন। বাদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদের ভাতিজা। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ছাত্রলীগের নেতা-কর্মীরা খালেদ আহমদকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ ছাড়া বিএনপির নেতা মখলিছুর রহমানের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করেন এসব নেতা-কর্মী। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বানিয়াচং থানার ওসিকে নির্দেশ দেন।