ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে মারামারি ও অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, তিন মাসের জন্য বহিষ্কার হওয়া ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব সুমন এবং কর্মী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের লুৎফর রহমান, ইতিহাস বিভাগের নূরে আলম ইমন ও মো. সাইফুল ইসলাম। এ ছাড়া চারুকলা ইনস্টিটিউটের ছাত্রলীগের কর্মী অতীশ বড়ুয়াকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শৃঙ্খলা কমিটির সচিব সিরাজ-উদ-দৌল্লাহ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিক করে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে পাঁচ ছাত্রকে তিন ও ছয় মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়বকে সংগঠনের অন্তর্কোন্দলের জন্য এবং অপর চার কর্মীকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার কারণে বহিষ্কার করা হয়েছে।