ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান গতকা ল মঙ্গলবার প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি নিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। আজ বুধবার সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ হবে। এতে বক্তব্য দেবেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। এ ছাড়া রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী হবে।ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ছাত্রলীগের নেতারা। শনিবার শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করা হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দেয় ছাত্রলীগ।