ছাত্রলীগের ৯ নেতা-কর্মীর নামে ছিনতাই মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ছাত্রলীগের নেতাকে মারধর ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংগঠনের নয়জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রোববার বিকেলে নাজিরপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের কলেজ শাখার সদস্য শরিফুল ইসলাম (১৭) বাদী হয়ে এই মামলা করে। এতে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আরিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারীকে আসামি করা হয়।