ছাত্রলীেগর দুই নেতার ওপর হামলার মামলায় শিবিেরর কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার মামলায় শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ছয়টায় রাজশাহী র‌্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আশিকুর রহমান ওরফে মইফুল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। গত ২৯ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতা আবদুল্লাহ আল মাসুদ ও টগর মোহাম্মদ সালেহের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ৪ নম্বর আসামি।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকা থেকে মইফুলকে একটি বিদেশি রিভলবার এবং রিভলবারের একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার পর গতকাল মইফুল ক্যাম্পাসে এলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মইফুল হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে মতিহার থানায় সোপর্দ করা হবে।
২৯ এপ্রিল সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ ও সহসম্পাদক আবদুল্লাহ আল মাসুদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ছাত্রলীগ নেতা মাসুদের ডান পায়ের গোড়ালি চাপাতি দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া তাঁর দুই হাতের রগ কেটে দেওয়া হয়। অপর ছাত্রলীগ নেতা টগরেরও হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।