ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে আজ শনিবার ‘শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলমানদের ওপর ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিন গাজা উপত্যকার অবরুদ্ধ জনগোষ্ঠীর ওপর ইসরায়েলের পাশবিক হামলা চলছে। গত তিন দিনের হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গতকাল পবিত্র জুমার দিনেও খান ইউনিস শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা করে ইসরায়েলি জঙ্গিবিমান।