ছাত্রশিবিরের কক্ষ বাতিল করে ছাত্রলীগের নামে বরাদ্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজের জিয়া ছাত্রাবাসে ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত ১২টি কক্ষ গত শনিবার রাতে সিলগালা করে দিয়ে এগুলো নতুন শিক্ষার্থীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত হয়। কলেজ অধ্যক্ষ আবদুর রউফ সভায় সভাপতিত্ব করেন।কলেজ সূত্র জানায়, ক্যাম্পাসের সীমানাপ্রাচীরের বাইরে অবস্থিত জিয়া ছাত্রাবাসের ১২টি কক্ষে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ৩৬ জন শিক্ষার্থী পড়াশোনা করে আসছিলেন। দ্বিতীয় ও তৃতীয় বর্ষে তাঁরা পড়াশোনা করছেন। জিয়া ছাত্রাবাসের ১২টি কক্ষ যেসব শিক্ষার্থীর নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।জানতে চাইলে কলেজ অধ্যক্ষ আবদুর রউফ বলেন, জিয়া ছাত্রাবাসের ওই সব শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরের একটি ছাত্রাবাসে ওঠানো হবে।কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জহিরুল হক বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে জিয়া ছাত্রাবাসের শিক্ষার্থীদের কক্ষ বাতিল করা হয়েছে।এদিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ যে ৩৯ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল, তাঁদের মধ্যে ৩৪ জনকে ছেড়ে দিয়েছে। এতে করে কলেজে নতুন করে সহিংস ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, কলেজ অধ্যক্ষের অনুরোধে তাঁর জিম্মায় শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশের কিছু করণীয় ছিল না।