ছাত্রশিবিরের দুই নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর রানীগাঁও গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল ভোরে উত্তর রানীগাঁও গ্রামের সাইদুর রহমানের দুই ছেলে ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল্লাহ ও অর্থ সম্পাদক মো. সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার জানান, ওই দুজনের বিরুদ্ধে ময়মনসিংহ ও শেরপুর থানায় মামলা রয়েছে। শুক্রবার (আজ) তাঁদের আদালতে হাজির করা হবে।