ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবদুর রাকিবসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন সাভার পৌর এলাকার শিবিরের সেক্রেটারি আলাউদ্দিন (২৩), ছাত্রকল্যাণ সম্পাদক ফজল আহমেদ (২২), প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান (২৪) ও দপ্তর সম্পাদক আশিকুর রহমান (২৭)।র‌্যাব জানায়, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠকে বসে নাশকতার ষড়যন্ত্র করছেন—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাভার থানার মজিদপুরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে শিবিরের নেতা রাকিবসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি ককটেল, চাঁদা আদায়ের রসিদ, সাংগঠনিক বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।গতকাল বুধবার সকালে মিরপুর ১ নম্বরের পাইকপাড়ায় র‌্যাব-৪-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এই পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।