ছাত্রশিবিরের ১১ নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের পাইকপাড়ার একটি মেস থেকে গতকাল বুধবার রাতে ইসলামী ছাত্রশিবিরের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের কাছ থেকে ১০টি পেট্রলবোমা, জিহাদি বই, কম্পিউটার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল মধ্য পাইকপাড়ায় একটি মেসে অভিযান চালায়। এ সময় ছাত্রশিবিরের ১১ জন নেতা-কর্মীকে আটক করা হয়।