ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরুল হাসানসহ ১২ নেতা-কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান গতকাল সোমবার শুনানির পর রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শিবিরের দুই নেতা খুন হন। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে শিবিরের ১২ নেতা-কর্মী। গতকাল তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত সূত্র জানায়, গতকাল রিমান্ড শুনানির পর আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।