ছাত্রশিবিরের ২ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাপাতি ও সংগঠনের প্রচারপত্রসহ ছাত্রশিবিরের নেতা মো. সোহেল আহমদ ও কর্মী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পশ্চিম বাজার বিশ্বরোডসংলগ্ন এলাকা থেকে গতকাল সোমবার ভোরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।