ছাত্রশিবিরের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজের ছাত্রাবাসে আবার মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করায় বুধবার রাতে ছাত্রশিবিরের ছয় নেতাকে সোনাডাঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনা মেডিকেল কলেজের ছাত্রশিবিরের সদস্য মেহেদী আলম, জিয়াউল হায়দার, ইমরান হুসাইন, তানভির রহমান, নূর ইসলাম ও কামরুল ইসলাম।ছাত্রশিবিরের খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি আবদুলাহ আল-মামুন বলেন, রাতের বেলায় ওই ছাত্ররা খাওয়ার জন্য বের হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।সোনাডাঙ্গা থানার ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিমোহন সাহা বলেন, ‘আমি পুলিশের কাছে শুনেছি, তারা আবার হল দখল করতে চাইলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর বেশি কিছু আমার জানা নেই।’