ছাত্রশিবিরের ৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর হাত ও পায়ের রগ কাটার ঘটনায় জড়িত সন্দেহে ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ওই সাতজনসহ শিবিরের ৩৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার নগরের শাহপরান থানায় মামলা করেছেন জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য আহত অসীম কুমার কর। এজাহারে ২২ জনের নাম উল্লেখ করে আরও ১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, শিবিরের সাত কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এঁরা হলেন: নগরের শাহজালাল উপশহরের জালালাবাদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. ফখরুল হোসেন, আহমেদ জামিল ও মো. সারওয়ার হোসাইন; বটেশ্বরের মো. আনোয়ার হোসেন; বালুচরের টুলটিকর এলাকার একটি মেসবাড়িতে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম ও সাইদুল হক।শল্য বিভাগে কর্তব্যরত এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, সফল অস্ত্রোপচারের পর দুজন আশঙ্কামুক্ত হলেও তাঁদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এর মধ্যে অসীমের পায়ে আরেকটি অস্ত্রোপচার করা হবে।সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশু দাস বলেন, ছাত্রলীগের দুই নেতা-কর্মীর ওপর শিবিরের হামলার প্রতিবাদে আজ বুধবার এমসি কলেজ ও সরকারি কলেজে বিক্ষোভ সমাবেশ করা হবে।