ছাত্রসমাজের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের সভাপতি হয়েছেন সৈয়দ মো. ইফতেখার আহসান। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল দিদার মনোনীত হয়েছেন। গতকাল শুক্রবার জাপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে তিন সদস্যের এ কমিটির দলীয় প্রধান এরশাদের সম্মতি আছে বলে উল্লেখ করা হয়। জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, ছাত্রসমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আরও সময় নেওয়া হবে। তিন সদস্যের কমিটির বিষয়ে ছাত্রসমাজে কী প্রতিক্রিয়া হয়, তা দেখে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।