ছাত্রসহ তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ ও কুড়িগ্রামে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন এলাকায় শনিবার সকালে বাসের চাপায় নজরুল ইসলাম (২৬) নামের এক পল্লি পশু চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী ও এক শিশুসন্তান। নিহত নজরুল সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।নজরুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী সাবিনা খাতুন ও কন্যাশিশু নুসরাতকে নিয়ে মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার সময় বিপরীতমুখী একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই নজরুল নিহত হন। তাঁর স্ত্রী ও মেয়েকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ঝিনাইদহ: কোটচাঁদপুর-চৌগাছা সড়কের সলেমানপুর গোরস্থানের পাশে শনিবার সকালে একটি ট্রাক্টরের চাপায় রাসেল নামের এক শিশু নিহত হয়। রাসেল স্থানীয় পাইলট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং সলেমানপুর গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে।কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট-ঘড়িয়ালডাঙ্গা সড়কের পোদ্দারপাড়া এলাকায় অটোরিকশার চাকায় গায়ের চাদর পেঁচিয়ে পড়ে গিয়ে অবির উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাজারহাটের নাটুয়া গ্রামের বাসিন্দা অবির তাঁর পরিবারের লোকজন নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পোদ্দারপাড়া এলাকায় তাঁর চাদর অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। একপর্যায়ে অটোরিকশা থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।