ছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের গাছবাড়ী এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে গাছবাড়ী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই বাসের যাত্রী তাহাজ উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। তিনি জেলা সদরের খোকশাবাড়ী ইউনিয়নের রামকলা বোর্ডের হাট এলাকার চান মিয়ার ছেলে। একই দিন রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আবু ইয়াহিয়া ইসলাম প্রাণ হারিয়েছে। ইকরচালী ইউনিয়নের হাজিপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং ইকরচালী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। নীলফামারী ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি