ছাত্রসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা, সিরাজগঞ্জের রায়গঞ্জ, গাজীপুরের শ্রীপুর, যশোরের মনিরামপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: বাঘা-রাজশাহী সড়কের বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকায় গতকাল একটি মোটরসাইকেল ময়েজউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মোটরসাইকেলের আরোহী গোচর গ্রামের শহীদুল হক (৩০) ও ময়েজউদ্দিন নিহত হন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলার ভূঁইয়াগাতী-ধুবিল সড়কে গতকাল শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে আলেয়া খাতুন (৩২) নামের এক যাত্রী নিহত হন।মনিরামপুর (যশোর): উপজেলার কুলটিয়া সড়কের বেগমপুর গ্রাম এলাকায় শনিবার বন্ধুদের সঙ্গে খেলা করার সময় ট্রাকের চাপায় ইউনুস আলী (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শ্রীপুর (গাজীপুর): উপজেলার নালিয়াটেকি এলাকায় গতকাল সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে গজারি কাঠবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নুরু (৩০) ও কাঠ ব্যবসায়ী সলিম উল্লাহ (২৫) নিহত হন।কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার ওসমানগড় এলাকায় শনিবার একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সৈয়দ নাজমুল হাসান নিহত হন।