ছাত্রাবাস উচ্ছেদচেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি কমার্শিয়াল কলেজের ছাত্রাবাস অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা ও শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে গত সোমবার শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। পরে তারা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার শাস্তির দাবিতে মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মরাকলিপি দেয়। অধ্যক্ষ আমজাদ হোসেন জানান, ১৯৮৪ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে জেলা পরিষদ কার্যালয়ের পেছনের একটি ভবন কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহূত হয়ে আসছে। ওই জমি কলেজের সম্পত্তি হিসেবে নামজারি হয়েছে। কলেজ কর্তৃপক্ষ নিয়মিতভাবে ওই জমির খাজনাও দিয়ে আসছে। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই গত রোববার রাতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন তাঁর কর্মচারীদের নিয়ে ওই ভবনে গিয়ে ছাত্রদের উচ্ছেদের চেষ্টা করেন। আবদুল্লাহ আল মামুন জানান, ভবনটি জেলা পরিষদের সম্পত্তি। রোববার রাতে আমি তাদের ভবন ছাড়ার অনুরোধ করি।