প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর কলেজের ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সংঘটিত ওই ঘটনায় নয়জনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, গতকাল সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে বিএম কলেজ মিলনায়তনে বিভাগীয় ছাত্র সমাবেশ শুরুর আগে ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মঈন তুষার ও অপর যুগ্ম আহ্বায়ক রফিক সেরনিয়াবাতের নেতৃত্বে দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পরে বরিশাল কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ কলেজের ছাত্রাবাসের ডিগ্রি এবং এ, বি ও সি ব্লকের সব কক্ষে তল্লাশি চালায়।