ছাত্রাবাসে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রাবাস গত শনিবার গভীর রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা অপরাধীদের বিরুদ্ধে গতকাল সোমবার মামলা হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. শাহজালাল বলেন, নির্বাচন উপলক্ষে ছাত্রাবাসের ১৭ শিক্ষার্থীর সবাই বাড়িতে গেছে। তাদের বইপত্র, বিছানা, বাইসাইকেল ও অন্যান্য আসবাব পুড়ে গেছে। পরে এলাকাবাসী ও দমকল বাহিনী আগুন নেভায়।

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা