ছাত্রী অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগে মামলা করেছে তার পরিবার। গত বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে উপজেলার বড় শিংগা গ্রামের হাবিব ফকিরের ছেলে মাইনুল ফকিরসহ (১৮) ছয়জনকে আসামি করে মামলাটি করেন। পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি সকালে মাইনুল ফকির মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর মেয়েটির পরিবার ও স্বজনেরা মাইনুলের পরিবারের কাছে কয়েকবার ধরনা দিয়েও তাকে ফেরত পায়নি। মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।