ছাত্রী অপহরণের অভিযোগ আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বড় ভাই গত মঙ্গলবার বাদী হয়ে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। 

মামলার আসামিরা হলেন মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা আবদুল মতিন (৪০) ও তাঁর স্ত্রী ফরিদা আখতার (৩২), নাফিউল ইসলাম (২৫), এমরান হোসেন (২২) ও সাগর হোসেন (২৩)।

মামলার বাদী ছাত্রীর ভাই বলেন, পুলিশ এবং তাঁদের ধারণা, পাচারকারীদের মাধ্যমে তাঁর বোনকে পাচার করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা করা হলে আদালত তা আমলে নিয়ে মামলাটি মহাদেবপুর থানায় এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে গত ২০ অক্টোবর বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে মহাদেবপুর থানায় পরদিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।’

এ বিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক বলেন,  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।