ছাত্রী অবস্থায় বিয়ে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ালেখা শেষ না হওয়া সত্ত্বেও অভিভাবক কিংবা নিজেদের ইচ্ছায় অনেক ছাত্রী বিয়ে করছেন। এ প্রবণতা রোধে গতকাল শনিবার নতুন একটি নিয়ম চালু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে বিবাহিত মেয়েদের ছাত্রীহল বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভাড়া বাসায় কোনো সিট বরাদ্দ দেওয়া হবে না।গতকাল শনিবার এক নোটিশে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বরের পর থেকে যদি কোনো ছাত্রীর বিয়ে হয়, তাহলে হল কর্তৃপক্ষ তাঁর সিট বাতিল করবে। এমনকি কোনো ছাত্রী যদি বিয়েসংক্রান্ত তথ্য গোপন করে সিট নেওয়ার চেষ্টা করেন, তবে সিট বাতিলসহ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে যেসব ছাত্রী ‘তাঁর বিরুদ্ধে’ বিয়ে করে হলে অবস্থান করছেন, তাঁদের সিট বহাল থাকবে।বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট নাজিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, বিয়ে হলে অনেক সময় ছাত্রীরা ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় থেকে চলে যান। এটি প্রতিরোধ করতেই মূলত হল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।