ছাত্রী আসন বাড়ল ১৪৭টি, ছাত্রদের কমেছে ১০৭টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে ছাত্রীদের জন্য ১৪৭টি আসন বেড়েছে। অন্যদিকে ছাত্রদের আসন কমানো হয়েছে ১০৭টি। আর সার্বিকভাবে গত বছরের তুলনায় এবার আসন বেড়েছে ৪০টি।
গত সোমবার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট আসন ছিল ১ হাজার ৯৯০টি। যার মধ্যে ছাত্রদের আসন ১ হাজার ১৪৪ ও ছাত্রীদের ৮৪৬। এ বছর ছাত্রীদের আসন বাড়িয়ে ৯৯৩টি ও ছাত্রদের কমিয়ে ১ হাজার ৩৭টি করা হয়েছে। ফলে এবার বিশ্ববিদ্যালয়ে ৫১ শতাংশ ছাত্র এবং ৪৯ শতাংশ ছাত্রী ভর্তি হবেন। সব মিলিয়ে আসনসংখ্যা ২ হাজার ৩০টি।