ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে চট্টগ্রামে তিন তরুণকে অর্থদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে তিন তরুণকে অর্থদণ্ড করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম এইচ এম ফজলুল বারী তাদের এই সাজার রায় দেন। গত শনিবার সন্ধ্যায় নগরের এম এম আলী সড়কের এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ তিন তরুণকে গ্রেপ্তার করে।চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আদালত গতকাল আবু বকর (১৬) ও মো. ফয়সালকে (১৭) নগদ এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। সাফায়েত (২১) নামের অন্য তরুণকে নগদ ৫০০ টাকা জরিমানা করেন।