ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় মারধর তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় কর্মীকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
তিনি জানান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক এ এস এম বদিয়ার রহমানকে প্রধান ও উপ-রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমানকে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ এ এস এম আবু দায়েন, আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ এ কে এম জসীম উদ্দিন ও সহকারী প্রক্টর নিগার সুলতানা। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।