ছাত্রী উত্ত্যক্তের জের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিশুপার্ক-সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এতে ছাত্রীর বাবাসহ আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আলীনগর এলাকার এক ছাত্রী শহরের প্রফেসরপাড়া থেকে প্রাইভেট পড়ে ফেরার পথে শিশুপার্ক-সংলগ্ন এলাকায় এলে রামকৃষ্টপুর এলাকার কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে ছাত্রীর বাবা ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করলে ওই যুবকেরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এর জের ধরে আলীনগর ও পাঠানপাড়া এবং রামকৃষ্টপুরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাঁচজন আহত হন।