ছাত্রী উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুনায়েদ কবির বুধবার বিকেলে এ দণ্ড দেন।
সাজা পাওয়া যুবকের নাম মুহাম্মদ হাশেম (২৪)। তিনি রাউজান উপজেলার বাসিন্দা।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বুধবার বিকেলে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় হাশেম তাকে উত্ত্যক্ত করেন। এতে স্থানীয় লোকজন তাঁকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোপর্দ করেন।
সাজার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির।