ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাদারীপুরের শিবচর উপজেলার বাখরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করেছে দুই বখাটে। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে বাখরের কান্দি এলাকার কয়েকজন বখাটে স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সহকারী শিক্ষক মোশারফ হোসেন এর প্রতিবাদ করেন। পরে ব্যাপারটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। গত রোববার সকালে শিক্ষক মোশারফ হোসেন বিদ্যালয়ে কাজ করছিলেন। এ সময় আরমান (২৮) ও সাদ্দাম (২০) তাকে মারধর করে।প্রধান শিক্ষক আবদুল মান্নান খান বলেন, আগের ঘটনার জের ধরে বখাটেরা রোববার সকালে স্কুলের মধ্যে মোশারফকে লাঞ্ছিত করে। মোশারফ হোসেন বলেন, বখাটেরা স্কুলের পাশের প্রভাবশালী পরিবারের সদস্য। দীর্ঘদিন ধরে তারা ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর মাদবর জানান, শিক্ষককে লাঞ্ছিত করা খুব খারাপ হয়েছে। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।শিবচর থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, বখাটেদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্ত লোকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।