ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অপহরণের আড়াই মাস পর এক কলেজছাত্রীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌর শহরের মিরুখালী সড়কের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গত ৩১ মে রাতে মেয়েটি মঠবাড়িয়া পৌর শহরের বাসা থেকে বের হলে আবদুস সালাম (২৩) নামের এক তরুণ তাকে অপহরণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা শহরের মিরুখালী সড়কের আবদুস সালামকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। পরে আসামিরা উচ্চ আদালতে হাজির হয়ে দুই মাসের আগাম জামিন নেন। গত মঙ্গলবার রাতে আবদুস সালামের বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।