ছাত্রী ধর্ষণের শিকার গৃহশিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় মেয়েটিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই গৃহশিক্ষককে আটক করেছে। ভুক্তভোগী মেয়েটির মা প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবির (২৩) নামের এক গৃহশিক্ষক তাঁর মেয়েকে চার-পাঁচ মাস ধরে পড়াচ্ছেন। সামর্থ্য না থাকায় ওই গৃহশিক্ষক তাঁদের কাছ থেকে টাকা নিতেন না। তিনি বলেন, কয়েক দিন ধরে তাঁর মেয়ে জ্বরে ভুগছে। কিন্তু টাকা না থাকায় ঠিকমতো ওষুধ কিনতে পারেননি। মেয়েটির মায়ের ভাষ্যমতে, গতকাল বুধবার গৃহশিক্ষক হুমায়ুন ওষুধ কিনে দেওয়ার কথা বলে তাঁর মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। হুমায়ুন পাশের ফয়তাফাজ গ্রামে তাঁর বাড়িতে মেয়েটিকে নিয়ে ধর্ষণ করেন। মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে একটা সাধারণ ডায়েরি (জিডি) করে গৃহশিক্ষক হুমায়ুনকে আটক করা হয়েছে।