ছাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রী ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে শারমিন খাতুন গত মঙ্গলবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু এখনো সে বাড়ি ফেরেনি। সে উপজেলার ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, আত্মীয় ও পরিচিতদের বাড়িতে খোঁজ করে তাকে না পেয়ে গত শনিবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।