ছাত্রী নিরাপত্তায় সচেতনতা কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সচেতনতা গড়তে পূর্বঘোষিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কাল সোমবার মানববন্ধন ও ২০ অক্টোবরের সভা হচ্ছে না। দুটি কর্মসূচিই স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে দুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এই প্রতীকী মানব বন্ধন ও সচেতনতামূলক সভার পরবর্তী তারিখ ও সময় অবিলম্বে জানানো হবে।

গত ৮ অক্টোবর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সম্প্রতি সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি দিয়েছিল মন্ত্রণালয়।