প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বিনদিয়া খানম সুমি (৯) নামের এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা দিতে এসে এ দুর্ঘটনার স্বীকার হয় বিনদিয়া। সে এম এ কাসেম (রাজা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার বলেন, গত কয়েক বছরে রাস্তা পার হতে গিয়ে স্কুলের সামনে তিন শিক্ষার্থী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসের চালককে আটক করা হয়েছে।