ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সানোয়ারা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি সানারপাড় এলাকার সানাউল্ল্যাহর মেয়ে এবং ঢাকা মহানগর মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই সুজন বিশ্বাস বলেন, সকাল সাড়ে আটটায় ওই ছাত্রী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে নরসিংদীর মনোহরদীগামী একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে।