প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসাছাত্রী প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম স্বর্ণা আক্তার (৮)। সে বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের আফজাল মিয়ার মেয়ে। এদিকে এ ঘটনার পরপরই এলাকাবাসী বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। তাঁরা এ সময় বাসচালককে গ্রেপ্তারের দাবি জানান। পরে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এরপর এ মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।