প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যক্তিগত গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আফরিন (২৪) নামের উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ইছাপুরা বালু সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মজিবুর রহমান, লাকি বেগম, মাহিনা আক্তার ও গাড়িচালক ইমরান হোসেন আহত হন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।