ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল রোববার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে। তার নাম হিমা আক্তার। সে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার মুদি ব্যবসায়ী সজল হোসেনের মেয়ে। হিমা স্থানীয় হাতে খড়ি পাবলিক স্কুলের প্লে শ্রেণির ছাত্রী ছিল। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুস ছালাম বলেন, স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল হিমা। এ সময় ইটাহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে হিমা পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।