প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রী ভর্তির সিদ্ধান্তের প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার সকালে বন্দর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে এ মানববন্ধন করা হয়।
প্রাক্তন ছাত্র হাসনাত রহমান, তৌফিক আজমী, জামির রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, জাতীয় পার্টির নেতা আজহারুল ইসলাম জিন্নাহ, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। এক ঘণ্টার এ মানববন্ধনে প্রাক্তন ছাত্র, এলাকাবাসীসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।