ছাত্রী লাঞ্ছনা: তদন্ত কমিটির প্রধানের স্বেচ্ছায় অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনার তদন্ত কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন কমিটির প্রধান কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুর রহমান সরকার। পশুপুষ্টি বিভাগের অধ্যাপক আলী আকবরকে কমিটির নতুন প্রধান করা হয়েছে । ১৭ অক্টোবর দুটি সংবাদপত্রে ছাত্রীকে প্রক্টরের ঘুষি মারার ছবি ও খবর প্রকাশ করা হয়। এ ঘটনা তদন্তে পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল। তদন্ত কমিটির নতুন প্রধান জানান, সঠিক তদন্তের জন্য যাঁরা ঘটনায় সম্পৃক্ত তাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন হতে পারে। কিন্তু সামনে মাত্র এক কার্যদিবস। এরপর পূজা ও ঈদের ছুটি। সংশ্লিষ্টদের অনেকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। তাই নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব নাও হতে পারে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আবদুর রহমান সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে নিজেই কমিটি থেকে অব্যাহতি চান।